এবার আসছে মি নোট ১০ এবং মি নোট ১০ প্রো

২৮ অক্টোবর, ২০১৯ ১৫:৫৭  
কয়েক বছর হল মি নোট সিরিজের নতুন কোন ফোন উন্মোচিত করেনি চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। তবে এবার এই সিরিজে একসাথে দুটি স্মার্টফোন মি নোট ১০ এবং মি নোট ১০ প্রো নিয়ে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও, এখনও এ বিষয়ে কিছু বলেনি কোম্পানিটি। তবে প্রাথমিক সার্টিফিকেশনের জন্য ইতিমধ্যে থাইল্যান্ডের জাতীয় সম্প্রচার ও টেলিযোগাযোগ কমিশন (এনবিটিসি) এবং ইস্টার্ন ইকোনমিক করিডোর (ইইসি) কার্যালয়ে পৌঁছেছে এমআই নোট ১০ এবং এমআই নোট ১০ প্রো। এনবিটিসি এবং ইইসি থেকে দুটি স্মার্টফোন নিয়ে কোন কিছু জানা জায়নি। তবে গত শনিবার টিপস্টার সুধাংশু অম্বোর একটি টুইট বার্তায় উল্লেখ করেছেন, এমআই নোট ১০ মডেল নম্বর হবে এম১৯১০এফ৪জি, অন্যদিকে এমআই নোট ১০ প্রো এর মডেল নম্বর হবে এম১৯১০এফ৪এস। তার শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা যায় , নতুন শাওমি-র দুটো ফোন এনবিটিসি এবং ইইসি থেকে সার্টিফিকেশন পেয়েছে। এদিকে আরেকজন টিপস্টার, টুইটারে ছদ্মনাম আইস ইউনিভার্স, সম্প্রতি দাবি করেছেন, অক্টোবরের শেষ নাগাদ অবমুক্ত হবে মি নোট ১০। তবে মি নোট ১০ এবং মি নোট ১০ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই দুই ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করতে পারে শাওমি। আর ক্যামেরায় থাকতে পারে ৫০এক্স জুম সাপোর্ট। ডিজিবাংলা/প্রান্ত